ভারতের তামিলনাড়– রাজ্যে বন্যায় ৭৪ জনের মৃত্যু
গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ভারতের তামিলনাড়– রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
রাজ্যের রামনাথপুরাম ও থানজাভুর জেলায় দু’টি যাত্রীবাহী বাস বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেলে ওই বাস দু’টির কমপক্ষে ৭৪ জন ব্যক্তি নিহত হয়।
প্রথম দুর্ঘটনায় রামনাথপুরাম জেলার সানাভেলি গ্রামে ৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি সরকারি বাস বন্যার পানিতে ভেসে যায়।
রামনাথপুরামের ডিআইজি নন্দাবলান জানান, বাসটি রামেশ্বরামের দিকে যাচ্ছিল। হিসাব অনুযায়ী, দুর্ঘটনা ঘটার সময় বাসটিতে ৬৩ জন যাত্রী ছিল।
প্রায় একই রকম দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে থানজাভুর জেলার পাতুকোত্তাই নামক স্থানে। একশ’র বেশি যাত্রী নিয়ে একটি প্রাইভেট বাস বন্যার পানিতে ভেসে যায়।
কমপক্ষে ২০ ব্যক্তির প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। তবে মৃতের সংখ্যা একশ’ ছাড়িয়ে যাবে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে আশংকা প্রকাশ করা হয়েছে।
বন্যার কারণে তামিলনাডুর দক্ষিণাঞ্চলের বৃহৎ অংশ রাজ্যের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন রয়েছে।
