বিহারে শপথের ১২ ঘন্টা পর মন্ত্রীর পদত্যাগ
শিক্ষা সার্টিফিকেট জালিয়াতির অভিযোগের মুখে ভারতের বিহার রাজ্যে শপথের ১২ ঘন্টার মধ্যেই এক মন্ত্রী পদত্যাগ করেছেন।
ভূয়া সার্টিফিকেট কেলেঙ্কারির কারণে বৃহস্পতিবার শপথ নিয়েও জিতেন মাঝি পদত্যাগ করতে বাধ্য হন। তবে তিনি কোন পোর্টফলিওর মন্ত্রী ছিলেন তা জানা যায়নি।
মূখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রথমে তার মন্ত্রীসভার সদস্য মাঝিকে বহিষ্কারের কথা বললেও পরে অবশ্য বলেছেন তিনি নিজেই পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার অন্য ২৭ মন্ত্রীর সাথে জিতেন মাঝিও শপথ নেন। মাঝির বিরুদ্ধে সার্টিফিকেট কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তিনি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৯৭ সালে øাতক ডিগ্রি অর্জন করেন বলে উল্লেখ করেন। অথচ ওই সময়ই রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, তাকে পদত্যাগে বাধ্য করানো হয়েছে।
মূখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, তার বিরুদ্ধে ভূয়া সার্টিফিকেট দেখানোর অভিযোগ ওঠায় মন্ত্রীসভা থেকে বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মাঝি বলছেন, তিনি নিজেই মন্ত্রীসভা থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, মূখ্যমন্ত্রী আমাকে সরে যেতে বলেননি। আমি চেয়েছি এনডিএ সরকারের ভাবমূর্তি অটুট থাকুক। তাই সরে দাঁড়িয়েছি।
মাঝি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন।
বিহারে ১৫ বছরের লালু যুগের অবসান ঘটিয়ে নীতিশ কুমারের নেতৃত্বে বর্তমান সরকার চলছে।
