২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৮

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

কিরকুক পুলিশের ওপর বিদ্রোহী গেরিলাদের হামলার ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এই হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা যায়, কিরকুক শহরের বাইরের একটি রাস্তায় হামলাকারীরা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়।

ইরাকি পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের অর্ধেকই ইরাকের পুলিশ কর্মকর্তা।