মার্কিন যুক্তরাষ্ট্রকে সস্তায় জ্বালানি তেল দেবে ভেনিজুয়েলা
মার্কিন যুক্তরাষ্ট্রের নিু আয়ের মানুষদের কাছে কম মূল্যে জ্বালানি তেল সরবরাহ করতে ভেনিজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ভেনিজুয়েলা ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সরকারি কর্মকর্তারা এ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির শর্তানুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের নিু আয়ের হাজার হাজার পরিবারের কাছে আসন্ন শীতকালে ভেনিজুয়েলা বাজার মূল্যের ৪০ শতাংশ কমে তেল সরবরাহ করবে।
স্থানীয় কংগ্রেস সদস্য উইলিয়াম ডেলাহান্ট চুক্তিকে মানবিকতার প্রতি শ্রেষ্ঠ প্রকাশ বলে আখ্যায়িত করেছেন।
বুশ প্রশাসনের কট্টর সমালোচক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ আগস্টে কিউবা সফরকালে স্বল্প আয়ের মার্কিনিদের কম মূল্যে সরাসরি তেল সরবরাহের ঘোষণা দেন।
চুক্তি অনুসারে ভেনিজুয়েলা থেকে ৪৫ মিলিয়ন লিটার তেল বোঝাই জাহাজ ম্যাসাচুসেটসে যাবে।
তেল সরবরাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা এমন অভিযোগ উঠলে ডেমোক্র্যাট সদস্য ডেলাহান্ট তা নাকচ করে দেন। তিনি বলেন, এর সাথে বুশ প্রশাসন ও শাভেজ প্রশাসনের কোনও সম্পর্ক নেই।
নিউ ইয়র্কের ব্রনক্স জেলাতেও স্বল্পমূল্যে তেল সরবরাহের ব্যাপারে ভেনিজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে।
