আল কায়দা সন্দেহে মরক্কোর পুলিশ ১৭ জনকে আটক করেছে
মরক্কোর পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ড নস্যাৎ করে ১৭ জন সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসীকে আটক করেছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে মরক্কোর সংবাদ সংস্থা ম্যাপ সোমবার একথা জানায়।
সংবাদ সংস্থা ম্যাপ জানায়, আটককৃতদের মধ্যে শীর্ষ দুই সন্ত্রাসী হচ্ছে--খালেদ আজিগ এবং মোহামেদ রাহা। তারা চরমপন্থীদের নিয়োগ দান করে।
ইরাকি সীমান্তে এসব চরমপন্থী সদস্যদের ছোট ছোট দল রয়েছে যারা আল কায়দার সাথে জড়িত।
