২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সংবিধানের উপর কেনিয়ায় গণভোট

নতুন সংবিধান অনুমোদনের লক্ষ্যে কেনিয়ায় সোমবার গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ৷

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সংবিধান অনুমোদিত হলে প্রেসিডেন্টের ভূমিকা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট মোয়াই কিবাকি সংবিধান অনুমোদনের পক্ষে কাজ করছেন। তিনি গণভোটকে ঐতিহাসিক সুযোগ বলে অবিহিত করেছেন। কিন্তু বিরোধীরা একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতা ভাগাভাগি করতে চান।

সহিংসতা এড়িয়ে চলতে প্রেসিডেন্ট কিবাকি রোববার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশের একতাকে ধ্বংস করে এমন সহিংসতা ও স্বার্থপরতা এড়িয়ে চলুন। শান্তিতে ভোট পরিচালনা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

গণভোট উপলক্ষ্যে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় সময় সকাল ৭ টায় (গ্রীনিচ মান সময় ০৪০০টা) ভোটগ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নতুন সংবিধানে মহিলাদের সমঅধিকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভূমি সংস্কারের বিষয়াদি রাখা হয়েছে।

স্থানীয় ভোট কেন্দ্রগুলোতেই ভোট গণনা হবে এবং সোমবারই ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

সংবিধান অনুমোদনের পক্ষে হ্যাঁ পক্ষ কলা প্রতীক ও অনুমোদনের বিরোধীরা কমলা প্রতীক নিয়ে গণভোটে মুখোমুখি হয়েছে।

গণভোটে ১১ দশমিক ছয় মিলিয়ন নিবন্ধীকৃত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

১৯,০০০ জন স্থানীয় পর্যবেক্ষক ও ১৫০ জনের মত কূটনীতিক কেনিয়ার গণভোট পর্যবেক্ষন করছেন।