জিম্বাবুয়েতে ইউরেনিয়াম আবিষ্কার
জিম্বাবুয়েতে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে বলে দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে জানিয়েছেন।
প্রেসিডেন্ট মুগাবে বলেছেন, জ্বালানি সরবরাহের গতি ত্বরান্বিত করতে জিম্বাবুয়ে প্রাপ্ত ইউরেনিয়াম ব্যবহার করবে। তবে তার দেশ পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটবে না বলে তিনি জানিয়েছেন।
দেশটি ব্যাপক বিদ্যুৎ ঘাটতি পূরণ করতে প্রতিবেশী দেশ মোজাম্বিক, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও দক্ষিণ আফ্রিকা থেকে বিদ্যুত আমদানি করে।
মুগাবের মন্তব্য জিম্বাবুয়ের রাষ্ট্র--নিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচার করা হলেও কোথায় ইউরেনিয়াম আবি®কৃত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মুগাবে বলেন, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন উদ্দেশ্য সাধনে ব্যবহার করা যাবে এমন ইউরেনিয়ামের সন্ধান আমরা পেয়েছি।
তিনি বলেন, এ ইউরেনিয়াম ব্যবহার করে হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহৃত হয়েছিল এমন আণবিক বোমাও তৈরি করা যাবে। তবে বোমা তৈরিতে নয়, বিদ্যুৎ উৎপাদন করতেই আমরা তা ব্যবহার করব।
তার ভাষায়, ইউরেনিয়ামের আবিষ্কারের ফলে সরকার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতায়ন প্রকল্পকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।
