২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে রুশ প্রেসিডিন্ট ভ্লাদিমির পুতিন রোববার জাপানে পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 01:47 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

প্রেসিডেন্ট পুতিন ১০০ সদস্যের একটি ব্যবসায়ী দল নিয়ে জাপান পৌঁছেন। তবে খুব সহজে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হবে না বলে বিশ্লেষকদের ধারনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৬০ বছরে জাপান এবং রাশিয়ার মধ্যে কোন শান্তিচুক্তিও স্বাক্ষরিত হয়নি। কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে তিক্ত সম্পর্ক বিরাজ করছে।