বিমানে ধূমপান করার দায়ে ১৫ মাসের কারাদণ্ড
বিমানে ধূমপান করার দায়ে এক যাত্রীকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গ্রিসে। জানা গেছে গত সপ্তাহে নিউ ইয়র্ক থেকে অলিম্পিক এয়ারলাইন্সের ৪১২ নম্বর উড়োজাহাজে করে এথেন্সে ফিরছিলেন ৫০ বছর বয়সী এক গ্রিক যাত্রী।
ফ্লাইটের মধ্যেই এক সময় সিগারেট ধরিয়ে ফেলেন তিনি। এ সময় একজন ফ্লাইট সহকারি তাকে সিগারেট ফেলতে বললে উল্টো ক্ষেপে গিয়ে তাকে মারতে যান। শেষ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করলেও এথেন্সের আদালত ক্ষমা করেনি তার অপরাধ। ধূমপানের দয়ে তাকে এখন ১৫ মাসের দণ্ড ভোগ করতে হবে।
ভদ্রলোক অবশ্য আদালতে বলেছেন, নিউ ইয়র্কে ফ্লাইটের ৪৫ মিনিট দেরি তাকে উদ্বিগ্ন করে তুলেছিলো। এ কারণেই তিনি নার্ভাস হয়ে সিগারেট ধরিয়েছিলেন।
