২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য আমেরিকায় আরো একটি ঝড়ের আঘাত

মধ্য আমেরিকায় ‘গামা’ নামে একটি ঘুর্নিঝড় ক্রমেই শক্তিশালী হয়ে মার্কিন অঙ্গ রাজ্য ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে ইতোমধ্যেই হন্ডুরাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এ পর্যন্ত ঝড়ে তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘুর্নিঝড়টি ক্রমেই শক্তিশালী হয়ে কিউবা, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে আঘাত হেনছে। যুক্তারাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, ঘুর্নিঝড়টি ক্রমেই অগ্রসর হচ্ছে।

গামার আঘাতে হন্ডুরাসসহ বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। দেশটির দুর্যোগ বিভাগের প্রধান জোসে র‌্যামন জানিয়েছেন, অবস্থা খুবই উদ্বেগজনক। তিনি জানান, এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। তবে শহরের রাস্তাঘাট এবং ব্রিজের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে এ মৌসুমে যুক্তরাষ্ট্রে তিনটি ক্রান্তীয় ঝড় এবং আটটি ঘুর্ণিঝড় আঘাত হানে।