বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ১৩
বাগদাদের একটি জনাকীর্ণ বাজারে শনিবার আত্মঘাতী গাড়ি বোমা ও একটি পুলিশ স্টেশনে হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।
রাজধানীর শিয়া অধুষ্যিত অঞ্চলে একটি মার্কেটের পার্ক করা গাড়িতে বোমাটি পাতা ছিল বলে ধারনা করা হচ্ছে।
এর আগে শুক্রবার ইরাকে আরেকটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়।
ইরান সীমান্তের কাছে খানাকিন শহরে ভয়াবহ ওই হামলার ঘটনা ঘটে।
তবে শনিবার হামলায় দুই ইরাকি পুলিশও নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
