২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে এবার কৃষকদের সন্তানরা আত্মহত্যা করছে

দারিদ্র্য আর ঋণের কষাঘাতে জর্জরিত মহারাষ্ট্রে কৃষকদের আত্মহত্যা নতুন নয়। এবার কৃষকদের সাথে সাথে এখন তাদের সন্তানরাও আত্মহত্যা করতে শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

ঠিকমত ফসল না ফলায় ও ঋণের বোঝা বাড়তে থাকায় অমরাবতীর ঘাটলাডটি গ্রামের চন্দ্রকালা ধোতির ছেলে নিতিন আত্মহত্যা করেছে।

জানা যায়, গত বছর ভাল ফসল না হওয়ায় নিতিনের বাবা স্থানীয় ব্যাংক থেকে নয় হাজার রুপি ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধের চাপ বাড়তে থাকায় নিতিনের বাবার স্বাস্থ্য ভেঙ্গে পড়ে। যার ফলে ব্যাংকের ঋণ পরিশোধের দায় এসে পড়ে নিতিনের উপর।

নিতিন ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করে।

একই এলাকার আসরা গ্রামেও আরেকজন কৃষকের মেয়ে আত্মহত্যা করেছে। হতদরিদ্র ও ঋণে জর্জরিত কৃষক পিতা মেয়ের বিয়ের টাকা যোগাড় করতে পারছেন না এবং এ ব্যাপারে পিতার আক্ষেপ শুনে ১৯ বছর বয়স্ক নীতা বিষপানে আত্মহত্যা করে।

চলতি বছরে মহারাষ্ট্রের ভিদারভ এলাকাতেই আত্মহত্যা করে ১৬৮ জন কৃষক।