২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে দাতাগোষ্ঠীর সম্মেলন শুরু

অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত পাকিস্তানের দুর্গতদের সাহায্যার্থে রাজধানী ইসলামাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলন শনিবার থেকে শুরু হতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 10:57 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বড় ধরনের ত্রাণ ও উদ্ধার তৎপরতা পরিচালনায় সহায়তা করতে কনফারেন্সে আগত প্রতিনিধিদেরকে আরও বেশি উদার হতে জাতিসংঘের মহাসচিব কফি আনান আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদের কনফারেন্সে জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থাসহ পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

পাকিস্তান বলেছে, অক্টোবরের ভূমিকম্পে দেশের ৭৩,০০০ জন লোক নিহত ও ত্রিশ লাখেরও বেশি লোক গৃহহীন হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরেও ভূমিকম্পে ১,৪০০ লোকের প্রাণহানির হয়েছে।

কনফারেন্সে অংশ নিতে জাতিসংঘ মহাসচিব কফি আনান ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন। তিনি শুক্রবার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশারফের সাথে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের দুর্গত এলাকা পরিদর্শন করেন।