আফগান বন্দি নির্যাতনের অভিযোগে সামরিক আদালতের মুখোমুখি ২ মার্কিন সেনা
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে বন্দি দুই আফগানকে নির্যাতনের অভিযোগে দুই মার্কিন সেনাকে অভিযুক্ত করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত দুই সেনাকে সামরিক আদালতের মুখোমুখি হতে হবে।
বিবৃতিতে বলা হয়, সেনাদের বিরুদ্ধে বন্দি নির্যাতন ও অসত্য বিবৃতি প্রদানের অভিযোগ রয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানায়, উরুজগান প্রদেশে সাময়িকভাবে বন্দি থাকার সময় ওই দুই আফগানকে নির্যাতন করা হয়।
