কাশ্মিরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ২
ভারত শাসিত কাশ্মিরের সাবেক এক প্রতিমন্ত্রীকে লক্ষ্য করে বুধবার আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। হামলায় সাবেক প্রতিমন্ত্রী বেঁচে গেলেও কমপক্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ জানায়, কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ওই হামলায় কমপক্ষে ৫০ জন আহত হয়।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন জঙ্গিরা সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমানে রাজ্যের আইনসভার সদস্য উসমান মজিদকে লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলাটি চালিয়েছে। হামলায় মজিদ সামান্য আহত হয়েছেন।
