২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান প্রতিরোধে শাহরুখ খানের দ্বারস্থ ভারতের স্বাস্থ্য মন্ত্রী

তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতে ও তাদের মধ্যে ধূমপানের কুফল সম্পর্কে সচেনতা সৃষ্টিতে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আনবুমানি রামাদোস বলিউডের ‘বাদশাহ’ খ্যাত জনপ্রিয় নায়ক শাহরুখ খানের সহযোগিতা চেয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী রামাদোস ধূমপান ত্যাগে শাহরুখের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। শাহরুখ তার চল্লিশতম জন্মদিন দিন থেকে ধূমপান ত্যাগ করবেন বলে ঘোষণা দেন।

মন্ত্রী রামাদোস বলেন, শাহরুখ খানের মত প্রভাবশালী ব্যক্তিত্বের জনস্বাস্থ্য সম্পর্কে এমন ঘোষণা ব্যাপক উৎসাহব্যঞ্জক এবং দেশের তরুণদেরকেও ধূমপানে আসক্ত হওয়া থেকে বিরত রাখবে। সেই সাথে ধূমপানের অপকারিতা সম্পর্কে জানতে তাদেরকে সহায়তা করবে।