করাচির রেস্টুরেন্টে বিস্ফোরণ, ৬ জন নিহত
পাকিস্তানের করাচিতে একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টের বাইরে মঙ্গলবার সকালে একটি শক্তিশালী বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। তবে উদ্ধারকর্মীরা জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ছয় জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
পুলিশ বলেছে, কেএফসি ফাস্ট ফুড রেস্টুরেন্টের একটি আউটলেটের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সামনের রাস্তার কয়েকটি যানবাহন ভস্মিভূত হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে কেএসফসি ও ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে বোমা হামলা হয়েছিল।
মে মাসে বিক্ষোভকারীরা করাচির কেএফসির একটি আউটলেটে আগুন ধরিয়ে দিলে ছয় জন নিহত হয়েছিল।
