২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গার অবসানে নতুন করে প্রতিশ্রুতি দিয়েছেন শিরাক

ফ্রান্সে সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট জ্যাক শিরাক তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:15 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

দাঙ্গা শুরু হওয়ার পর এই প্রথমবারের মত বড় ধরনের বক্তব্যে প্রেসিডেন্ট শিরাক বোধ ও পরিচয়ের সংকটের কথা উল্লেখ করেছেন।

তিনি সাম্প্রদায়িক বিভেদ নীতির বিষাক্ত অবতারণার প্রতি নিন্দা জ্ঞাপন করেন এবং ২০০৭ সালে ৫০,০০০ তরুণকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ারও ঘোষণা দেন।

প্রেসিডেন্ট শিরাক বলেন, দাঙ্গাকারীদের বিচারের সম্মুখীন ও অবৈধ অভিবাসীদের দমন করতে আইন প্রয়োগ করা হবে।

রাজধানী প্যারিসে স্থিতিশীলতা ফিরে আসলে তুলু ও কয়েকটি শহর থেকে সহিংসতার খবর পাওয়া গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের পতাকার সামনে দাঁড়িয়ে শিরাক বলেন, ধারাবাহিক সহিংসতা ফরাসি সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।

তিনি বলেন, অনেক ফরাসি নাগরিকরেকরই সমস্যা রয়েছে। কিন্তু সহিংসতা কোন সমস্যার সমাধান করতে পারে না। সকলেরই উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

ক্ষোভ প্রকাশ করতে যারা সহিংসতার পথ বেছে নিয়েছে শিরাক তাদের কড়া সমালোচনা করে বলেন, সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলের সাথে লড়াই ব্যতিরেকে আমরা বড় কোন কিছু অর্জন করতে পারবো না।

ছেলে-মেয়েদের মধ্যে আইন-কানুনের প্রতি শ্রদ্ধাবোধ সঞ্চারিত করতে প্রেসিডেন্ট পিতামাতাদের প্রতি আহ্বান জানান।