২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে হৃৎপিন্ড হাতে নিয়ে শিশুর জন্ম

ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরবা শহরে এক শিশু হৃৎপিণ্ড হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 02:27 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

জন্মগ্রহণকালে শিশুটির একটি হাতে হৃৎপিন্ডটি ছিল বলে সেখানকার একজন চিকিৎসক সোমবার জানিয়েছেন।

চিকিৎসক এস কে পামভয় সাংবাদিকদের জানান, শিশুটির গলা ও কণ্ঠাস্থির মধ্যে পূর্ণ হৃৎপিন্ডটি বেড়ে উঠেছে। জন্মগ্রহণের সময় শিশুটি এক হাতে হৃৎপিন্ডটি ধরেছিল।

চিকিৎসকরা হাত থেকে হৃৎপিণ্ডটি আলাদা করেছেন। তবে হৃৎপিণ্ডটি ধমনী ও শিরা দ্বারা দেহের অভ্যন্তরের সাথে সংযুক্ত। আর তাই হৃৎপিণ্ডটিকে সঠিক স্থানে স্থাপন করতে জরুরি অপারেশন করতে হবে বলে চিকিৎসক পামভয় জানিয়েছেন।