ক্যামেরুনে ম্যালেরিয়া কনফারেন্স শুরু
আফ্রিকার দেশ ক্যামেরুনে ম্যালেরিয়ার উপর বড় ধরনের একটি আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
ম্যালেরিয়ার উপর সর্বশেষ প্রাপ্ত তথ্য সম্পর্কে আলোচনা করতে কনফারেন্সে দুই হাজার জন গবেষক, স্বাস্থ্য কর্মী ও রাজনীতিবিদরা ক্যামেরুনের প্রশাসনিক রাজধানী ইয়াউন্দিতে মিলিত হয়েছেন।
কনফারেন্সে অংশগ্রহণকারীদের অধিকাংশই এসেছেন আফ্রিকা থেকে।
ম্যালেরিয়ায় প্রতি বছর পৃথিবীতে ১৫ লাখ লোক মারা যায়। এরমধ্যে ৯০ শতাংশই মারা যায় আফ্রিকায়।
ম্যালেরিয়ায় অর্থনৈতিক ক্ষতিটাও কম নয়। ম্যালেরিয়ার পিছনে আফ্রিকায় বছরে ১২ বিলিয়ন ডলার ব্যয় হয়।
