২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝটিকা সফরে বাগদাদে জাতিসংঘ মহাসচিব কফি আনান

জাতিসংঘ মহাসচিব কফি আনান শনিবার এক ঝটিকা সফরে ইরাকের রাজধানী বাগদাদ পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 03:28 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তিনি ইরাকি প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফারি এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন।

জাতিসংঘ মহাসচিব যে মুহূর্তে বাগদাদ সফরে এলেন তখনও গেরিলা হামলায় প্রকম্পিত ইরাক। এদিনই দক্ষিণ পূর্ব বাগদাদে গাড়ি বোমা হামলায় তিন ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছে।

২০০৩ সালে মার্কিন বাহিনীর ইরাক আগ্রাসনের পর এটাই জাতিসংঘ মহাসচিবরে প্রথম ইরাক সফর।