২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে মোবাইলে কথা বলতে বলতেই ব্যাংক ডাকাতি

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের মফস্বল এলাকায় এক যুবতী মোবাইলে বাধাহীনভাবে কথা বলতে বলতেই চারটি ব্যাংকে ডাকাতি করেছে। স্থানীয় শেরিফের একজন মুখপাত্র এ খবর জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

লুডাউন কাউন্টি শেরিফের মুখপাত্র ক্রেইগ ট্রোক্সেল শুক্রবার জানান, সানগ্লাস পরিহিতা কালো চুলের এক যুবতী ৪ নভেম্বর ভার্জিনিয়ার অ্যাশবার্নের একটি ব্যাংকের টেলারের ভিতরে ঢুকে সেখানে কর্তব্যরত ব্যক্তিকে তার পার্সের মধ্যে রাখা হাতবন্দুক দেখান এবং অর্থ দাবি করেন। পুরো কাজটি করার সময় সে মোবাইলে কথা বলছিল।

একইভাবে ওই যুবতী আরও তিনটি ব্যাংকের টেলারে ঢুকে ডাকাতি করেছে বলে মুখপাত্র ক্রেইগ জানান। প্রতিটি ডাকাতিকালে ওই মহিলা মোবাইলে আরেক জনের সাথে কথা বলতেই বলতেই ডাকাতি সম্পন্ন করেন।