২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ রেখার দ্বিতীয় পয়েন্ট খুলে দেওয়া হয়েছে

ভারত ও পাকিস্তান ভূমিকম্প দূর্গতদের সাহায্যার্থে কাশ্মির অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার আরও একটি পয়েন্ট খুলে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 02:23 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভূমিকম্প দূর্গতদের ত্রাণ সহায়তার জন্য ইউরি অঞ্চলের কামান পোস্ট ক্রসিং খুলে দেওয়া হল।

নিয়ন্ত্রণ রেখার প্রথম ক্রসিংটি গত সোমবার খুলে দেওয়া হয়।

ভূমিকম্প বিধ্বস্ত কাশ্মিরী জনগণের সহায়তার লক্ষ্যে চীর বৈরি ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার পাঁচটি পয়েন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

পয়েন্টটি খুলে দেওয়ার সময় উভয় পক্ষের সেনা ও সরকারি কর্মকর্তারা নিয়ন্ত্রণ রেখার কাছে এসে একে অপরের সাথে করমর্দন করেন।

এখানে স্বেচ্ছাসেবীরা তাবু, চাল এবং ওষুধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু করেছে।

সোমবার রাওয়াল কোর্ট ক্রসিং খুলে দেওয়ার সময় পাকিস্তান ও ভারতীয় সেনারা বিক্ষুব্ধ কাশ্মিরীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। নিয়ন্ত্রণ রেখা খুলে দেওয়া হলেও কাশ্মিরী গ্রামবাসীরা আসা যাওয়া করতে পারবে না। শুধুমাত্র ত্রাণ সামগ্রী আনা নেওয়া করতেই নিয়ন্ত্রণ রেখা খুলে দেওয়া হয়েছে। আর এ কারণেই তারা অখুশি। গত ৮ অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পের পর ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার পাঁচটি পয়েন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভয়াবহ এ ভূমিকম্পে এ অঞ্চলের কয়েক লাখ লোক গৃহহীণ হয়ে পড়ে। তাদের অনেকেই এখনও কোনও সাহায্য পায়নি।