২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন কারাগার সংক্রান্ত অভিযোগ তদন্ত করবে সিআইএ

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি (সিআইএ) বিশ্বজুড়ে গোপন কারাগার পরিচালনা করছে বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতা প্রমাণ করে দেখতে সিআইএ একটি তদন্ত পরিচালনা করবে বলে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 09:46 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইএ’র একজন কর্মকর্তা বলেছেন, তথ্য কিভাবে ফাঁস হল তা খতিয়ে দেখতেই মূলত এই তদন্ত পরিচালিত হবে।

গত সপ্তাহে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা দাবি করে, সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক রাখতে সিআইএ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে গোপনে কারাগার পরিচালনা করছে।

এখন পর্যন্ত বুশ প্রশাসন এ ব্যাপারে কোন মন্তব্যও করতে রাজি হয়নি।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে কারাগার বিষয়ক প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। তিনি বলেন, আমরা একটি ভিন্ন ধরনের যুদ্ধে অবতীর্ণ এবং নিজেকে রক্ষা করার অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে।

খবর নিশ্চিত করার ব্যাপারে বুশ প্রশাসনের বারবার অসম্মতি ও অস্বীকৃতি এই ধারণা বদ্ধমূল করেছে যে, দেশের বাইরে তাদের গোপন কারাগার রয়েছে।

রুমানিয়া ও পোল্যান্ডে মার্কিন কারাগার রয়েছে বলে নিউইয়র্ক-ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে। তবে দেশ দু’টিসহ অনেক দেশের সরকারই এমন কারাগার থাকার কথা অস্বীকার করেছে।

সিনেটর বিল ফার্স্ট ও হাউজ স্পিকার ডেনিস হাস্টার্টের মত রিপাবলিকানের কংগ্রেস সদস্যরা তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে কংগ্রেসীয় তদন্ত পরিচালনার দাবি জানিয়েছেন।