২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পররাষ্ট্র নীতিতে ভোলকার রিপোর্টের ধাক্কা

ভোলকারের প্রকাশিত তদন্ত রিপোর্টের কারণে ভারতের পররাষ্ট্র নীতি বড় ধরনের ধাক্কার সম্মুখীন হবে বলে আশংকা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 12:58 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

ভোলকারের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতেই পররাষ্ট্র মন্ত্রী নটবর সিংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সাবেক পররাষ্ট্র ও বর্তমানে দপ্তর বিহীন মন্ত্রী নটবর সিং ইরাকে জাতিসংঘ সমর্থিত তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে কেলেংকারি ও তার বিরুদ্ধে ইরাকিদের ঘুষ প্রদানের অভিযোগ উঠেছে।

আসন্ন সার্ক শীর্ষ সম্মেলন ও ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) আগামী মাসের বৈঠকের প্রাক্কালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিতর্কে জড়িয়ে পড়ল।

পদত্যাগের আগে দেওয়া ভোলকারের অভিযোগের সাথে সম্পর্কিত নয়, আন্তর্জাতিক ইস্যুর ব্যাপারে নটবর সিংয়ের দেওয়া এমন কিছু মন্তব্যের কারণে ভারত সরকার লজ্জার মুখে পড়ে।

ইরান ও পশ্চিমা বিশ্বের পারমাণবিক অচলাবস্থার বিষয়টির ক্ষেত্রে নয়াদিল্লির কিভাবে কাজ করা উচিত সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নটবর সিং বলেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের পক্ষে ভোট প্রদানের বিষয়টির ব্যাপারে ভারতকে আবারও ভাবা উচিত।

এর আগে দিল্লি বলেছিল, ইরানের পারমাণবিক বিশ্বস্ততা আইএইএ’র কাছে প্রথমে প্রমাণ করতে হবে।

ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষক সি রাজমোহন বলেন, চায়ের কাপে শুরু হওয়া ঝড় শেষ পর্যন্ত ভারতের পররাষ্ট্র নীতির উপর প্রভাব ফেলেছে।