অস্ট্রেলিয়ায় সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার
সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে অস্ট্রেলিয় পুলিশ ১৫ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার কেন মরোনি জানিয়েছেন, পুলিশ মঙ্গলবার সকালে সিডনি থেকে ছয় ব্যক্তিকে আটক করেছে। অপরদিকে মেলবোর্ন পুলিশ জানায়, তারা নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সরকার পুলিশকে বড় ধরনের ক্ষমতা দেওয়ার দু’দিন পর এই অভিযান চালানো হল।
পুলিশ কমিশনার মরোনি বলেন, সিডনির ১৫টি বাড়িতে ৪০০ পুলিশ অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদেরকে মঙ্গলবার সকালেই আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।
