২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজারবাইজানের নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

আজারবাইজানের সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বিজয়ী হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায় ক্ষমতাসীন নিউ আজারবাইজান পার্টি প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে এগিয়ে রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 12:53 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এ পর্যন্ত ২৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে দেখা যায়, নিউ আজারবাইজান পার্টি ৫৮ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী দলগুলো এখনো দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

এর আগে বুথ ফেরত জরিপে দেখা যায়, নির্বাচনে ১২৫টি সংসদীয় আসনের মধ্যে ক্ষমতাসীন দলের আসন সংখ্যা ৭৫ থেকে নেমে ৫৬ তে দাঁড়াবে।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একজন মুখপাত্র জানান, নির্বাচন নিয়ে কোনও বড় ধরণের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

তবে বিরোধী দল জাল ভোটের অভিযোগ এনে মঙ্গলবার থেকে শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

নির্বাচন কমিশন জানায় নির্বাচনে ৪৭ শতাংশ ভোটার ভোট দিয়েছে।

রোববারের নির্বাচনকে দেশটির গণতন্ত্রের জন্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

কয়েকশ’ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন।