২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি মূল্যের উর্ধ্বগতিতেও ভাল ব্যবসা করছে চাঙ্গি বিমান বন্দর

জ্বালানি মূল্যের উর্ধ্বগতি সত্ত্বেও চাঙ্গি বিমান বন্দর এ মুহূর্তে ভাল ব্যবসা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বিমান বন্দর সূত্রে জানা গেছে, উত্তর হ্যাম্পশায়ারের গ্রীষ্ম মৌসুম অর্থাৎ অক্টোবর ৩০ থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত তারা প্রতি সপ্তাহে প্রায় চার হাজার যাত্রী আশা করছে।

চাঙ্গির বর্তমান যাত্রী সংখ্যাও বেশ ভালো।

এ বছরের নয় মাসে ২৩ দশমিক আট মিলিয়ন যাত্রী এ বিমান বন্দরে যাওয়া আশা করেছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) জানায়, এ অঞ্চলের অন্যান্য বিমান বন্দরের যাত্রী ও কার্গোর তুলনায় সিঙ্গাপুরের বিমান বন্দরগুলোর প্রবৃদ্ধি বেশ ধীর।

সিঙ্গাপুরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক উং উ লিওং বলেন, চাঙ্গি বিমান বন্দরে বিমান চলাচল বাড়ানোর জন্য আমরা উৎসাহ যোগাচ্ছি।