মুখে তিল থাকার বিপত্তি
আপনার মুখে কি ইউএস মডেল সিন্ডি ক্রফোডের মত তিল আছে? থাকলে বেশ সুন্দর লাগে বটে। কিন্তু সিঙ্গাপুরে ব্যাপারটি একেবারেই ভিন্ন। দেশটিতে যদি কারও মুখে তিল থাকে তাহলে তাকে বাড়ির কাজের লোক হিসেবেও নেয়া হয় না।
চীনের একটি দৈনিকের প্রতিবেদনের বলা হয়, যাদের মুখে তিল রয়েছে, তারা মানুষ খুন করতে পারে-এমন কুসংস্কারের কারণে মুখে তিল আছে এমন কাউকে গৃহ পরিচারিকার কাজে নেয়া হয়না।
এ ধরনের কুসংস্কার মালয়েশিয়ানদের মধ্যেও রয়েছে।
কুসংস্কারের বশবর্তী হয়ে অনেকেই আছেন, যারা মেইড এজেন্সি থেকে ফটো সংগ্রহ করে গৃহপরিচারিকা রাখেন।
ব্যাবসায়ী জেন মেঙ ফু বলেন, আমরা ফটো এবং এজেন্সির দেওয়া তথ্যের ভিত্তিতে গৃহপরিচারিকা রেখে থাকি। তবে এখনও পর্যন্ত কোনও সমস্যায় পড়িনি।
