২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোনও দেশের ওপর হামলা করার পরিকল্পনা ইরানের নেই: খোমেনি

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনি বলেছেন, কোনও বিদেশি রাষ্ট্রের ওপর হামলা চালানোর পরিকল্পনা ইরানের নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2005, 01:25 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ-এর ইসরাইল বিরোধী মন্তব্যের পর খোমেনি একথা বললেন।

শুক্রবার ঈদ উল ফিতর উপলক্ষ্যে এক অনুষ্ঠানে খোমেনি বলেন, আমরা কোনও জাতির ওপর আগ্রাসন চালাব না।

কিন্তু ক্ষমতা লোভীরা যদি আমাদের অধিকার ছিনিয়ে নিতে চায় তাহলে তা সহ্য করা হবে না।

ইরান তার পরমাণু প্রকল্প নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য দেশ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে চায়।