২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সফর বাতিল করেছেন আনান

জাতিসংঘ মহাসচিব কফি আনান নির্ধারিত ইরান সফর বাতিল করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের ‘মানচিত্র থেকে ইসরাইলকে মুছে ফেলা’ মন্তব্যের পর আনানের এ সফর বাতিল হল।

আনানের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিবের জন্য ইরান সফর এই মুহূর্তে সময়পোযোগী নয়।

আগামী সপ্তাহে আনান তার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইরান সফর বাতিল করলেন।

দুজারিক বলেন, মহাসচিব এবং ইরান সরকার একমত হয়েছে যে, আনানের ইরান সফর এখন সময়পোযোগী নয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ‘বিতর্কের’ কারণে তিনি যে এজেন্ডা নিয়ে ইরানের নেতাদের সাথে আলোচনা করতে চান, তা এ মুহূর্তে কঠিন।

তবে দুজারিক ‘বিতর্ক’ শব্দটিকে বিশ্লেষণ করেননি।