ইন্দোনেশিয়ায় ভূমিকম্প অনুভূত
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শুক্রবার গভীর রাতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূকম্পণ কেন্দ্র শনিবার একথা জানায়।
রিখটার স্কেলে পাঁচ দশমিক চার মাত্রায় এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রার উত্তরাঞ্চলের পশ্চিম উপকূল।
তবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
