২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসের সংঘর্ষ অব্যাহত, পরিস্থিতির অবণতি

ফ্রান্সের দাঙ্গা পরিস্থির অবণতি হয়েছে। আফ্রিকান বংশোদ্ভূত দুই তরুণের মৃত্যুকে কেন্দ্র করে গত নয়দিন ধরে এই সংঘর্ষ চলছে। প্যারিসসহ আশেপাশের শহরগুলোতেও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2005, 10:39 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

শুক্রবার রাতেও দাঙ্গাবাজরার প্রায় ১০০টি গাড়ি পুড়িয়ে দিয়েছে। ব্যাপক পুলিশি উপস্থিতি সত্ত্বেও অভিবাসী বংশোদ্ভূত এলাকাগুলোতে ভয়াবহ এ সংঘর্ষ চলছে। পুলিশ শুক্রবার রাতে অন্তত ৩০ জনকে আটক করেছে।

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় রুয়েন, মার্সেলি এবং ডিজন এলাকায় সংঘর্ষ বিস্তার লাভ করে।

পরিস্থিতি শান্ত করতে প্রধানমন্ত্রী ডমিনিক ভেলিপিন অভিবাসী এলাকাগুলোর তরুণদের সাথে আলাপ আলোচনা করতে শুরু করেছেন। প্যারিসের অভিবাসী এলাকাগুলোর জন্য একটি কর্ম পরিকল্পনা নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ এলাকাগুলো দারিদ্র ও বেকারত্বের কষাঘাতে জর্জরিত।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস সারকোজি বলেছেন, সমস্যার সমাধান হতে আরও কিছু সময় লাগবে।

এর আগে সারকোজি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে তাদেরকে ‘মাস্তান’ বলে অভিহিত করেন।

প্যারিসের অদূরে সস-বঁস এলাকায় বুনা ট্রেঅর (১৫) ও জায়েদ বোনা (১৭) বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পর দাঙ্গা বাধে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাদের হত্যা করেছে। পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

তবে এ ব্যাপারে একটি তদন্ত চলছে।