২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পুলিশের ওপর গেরিলা হামলায় ৬ ইরাকি পুলিশ নিহত

ইরাকের বাকুবার বোরেস অঞ্চলের একটি পুলিশ চেক পয়েন্টে শুক্রবার গেরিলা হামলায় ছয় ইরাকি পুলিশ নিহত ও আরও ১০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

স্থানীয় সময় সকাল ৭টায় গেরিলারা স্বয়ংক্রিয় রাইফেল এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ পোস্টে হামলা চালায়।

ইরাকের শিয়া ধর্মাবলম্বীরা যখন পবিত্র ঈদ উৎসব পালন করছেন ঠিক সে সময়ই এ হামলার ঘটনা ঘটল।

সুন্নি গেরিলারা পবিত্র উৎসবকে সামনে রেখে প্রায়ই এ ধরনের হামলা চালায়।