২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে সপ্তম দিনের মত দাঙ্গা অব্যাহত

প্যারিসের উত্তর পূর্বাঞ্চলে সপ্তম দিনের মত অভিবাসী সম্প্রদায়ের সাথে পুলিশের সংঘর্ষ অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 09:07 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বুধবার রাতভর তরুণ দাঙ্গাবাজদের লাঠিসোটা ও বোতল নিয়ে রাস্তায় ঘুরতে দেখা গেছে। ওই রাতেই তারা ১৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

দুই তরুণের মৃত্যুকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়দের অভিযোগ পুলিশ তাদেরকে হত্যা করেছে। কিন্তু পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার রাতে সিন সাইন নাইটস এলাকার নয়টি স্থানে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অলনি-সস-বঁস এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা হয়েছে।

একটি স্কুল ও বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ডমিনিক ডি ভেলিপিন মন্ত্রীদের জরুরী বৈঠকে বসতে বলেন। তবে ওই বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রেসিডেন্ট জ্যাক শিরাক এর আগে সংঘর্ষের ঘটনাকে ভয়ঙ্কর পরিস্থিতি বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, যথাযথভাবে অবশ্যই আইন প্রয়োগ করতে হবে।

গত সপ্তাহে সংঘর্ষ শুরু হওয়ার পর এ পর্যন্ত বেশ কয়েক ডজন গাড়ি ভাংচুর করেছে দাঙ্গাকারীরা। পুলিশ এ পর্যন্ত ৩০ জনকে আটক করেছে।

উত্তর আফ্রিকান বংশোদ্ভূত দুই তরুণ একটি ইলেকট্রিক সাব স্টেশনে ঢোকার সময় পুলিশ তাদের আটক করে বিদ্যুতায়িত করে হত্যা করে বলে অভিযোগ ওঠার পর সংঘর্ষ দানা বেধে ওঠে। পুলিশ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

তবে এ ব্যাপারে একটি তদন্ত শুরু হয়েছে।