২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্দীদের সঙ্গে জাতিসংঘ পর্যবেক্ষকদের ব্যক্তিগত সাক্ষাতের সুযোগ দেবেন না রামসফেল্ড

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেছেন, তিনি জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকদের গুয়ান্তানামো বে বন্দি শিবিরে বন্দিরের সঙ্গে সাক্ষাতের অবাধ সুযোগের অনুমতি দেবেন না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 02:01 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

জাতিসংঘের তিন বছর ধরে অনুরোধের ভিত্তিতে গত সপ্তাহে পেন্টাগন পর্যবেক্ষক দলকে বন্দী শিবির পরিদর্শণের অনুমতি দেয়।

এদিকে বন্দিদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের সুযোগ না দেয়া হলে তারা সেখানে পরিদর্শনে যাবেন না বলে জানিয়েছেন।

গুয়ান্তানামোতে প্রায় পাঁচশ’ বন্দি রয়েছে বলে জানা গেছে। সেখানে কেবল আন্তর্জাতিক রেড ক্রসের সরাসরি বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে।

রামসফেল্ড বলেছেন, রেডক্রসের সেই সুযোগ থাকায় তিনি পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দেবেন না।

অন্যদিকে সুযোগ হারানোর আশঙ্কায় রেডক্রসও বন্দিদের ব্যাপারে জনসম্মুখে কিছু জানাতে চায় না।