২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসের দাঙ্গা ভয়াবহ রূপ নিয়েছে

প্যারিসে পুলিশ কর্তৃক দু’তরুণকে হত্যার অভিযোগের পর রাজধানীর আশেপাশে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ দাঙ্গাকারীরা শহরজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রাজধানীর অদূরে অলনেসঁবো একদল উশৃঙ্খল যুবক গাড়ি ভাংচুর ও পুলিশের দিকে পাথর নিক্ষেপ করলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে।

এদিকে দাঙ্গার কেন্দ্রস্থল ক্লিশি সঁ বোতে পুলিশ প্রহরায় পরিস্থিতি শান্ত রয়েছে।

একটি বৈদ্যুতিক সাব-স্টেশনে ১৭ বছরের জিয়াদ ও ১৫ বছরের বনো প্রবেশের পর বৃহস্পতিবার তাদেরকে পুলিশ তড়িতাহত করে হত্যা করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

রোববার রাতে শহরের একটি মসজিদে টিয়ার গ্যাস নিক্ষেপের পর পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে বলে জানা যায়।

নিহত দুই তরুণের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় ফরাসী প্রধানমন্ত্রী ডোমিনিক ডি ভিলেপিন উশৃঙ্খল জনতাকে শান্ত থাকতে অনুরোধ করেন। স্বরাষ্ট্র মন্ত্রী নিকোলাস সারকোজি ওই বৈঠকে অংশ নিলেও তাদের অভিভাবকরা প্রথমে তার সঙ্গে সাক্ষাত করতে সম্মত হয়নি। পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হওয়ায় তিনি সমালোচিত হন।

ক্লিশিতে গত পাঁচ দিন ধরে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ অব্যাহত রয়েছে। এদের অধিকাংশই উত্তর পূর্বাঞ্চলীয় শহরের অভিবাসী।

পুলিশ মঙ্গলবার রাতে জানায়, প্যারিসের উত্তর ও উত্তর-পূর্ব সেইনসেইন্ট ডেনিসে অন্তত ৬০টি গাড়ি ভাংচুর করা হয়। ভাল ডিওস, সেইন-এট-মারনি, হটস-ডি-সেইন এবং ইভলাইনসে বিছিন্ন সংঘর্ষ হয়েছে।

বন্ডিতে বিক্ষুবাধ জনতা ১৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষ ঘটনার সত্যতা অস্বীকার করেছে।

এদিকে নিহত ওই দুই তরুণের মৃত্যুর ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।