২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফরে চার্লস ও ক্যামিলা

প্রিন্স চালর্স ও ক্যামিলা পার্কার বোলস বিয়ের পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সফরের শুরুতেই তারা গ্রাউন্ড জিরোতে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 10:46 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

তারা ১১ সেপ্টেম্বরের বোমা হামলায় নিহত ব্রিটিশ নাগরিকদের স্মরণে ব্রিটিশ মেমোরিয়াল গার্ডেনের উদ্বোধন করেছেন। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে প্রিন্স চার্লস বলেন, পুরো ঘটনাটি তাদের প্রভাবিত করেছে।

এ সফরের অংশ হিসেবে প্রিন্স চার্লস নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে কফি আনানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

রাজ পরিবারের এ দম্পতি তাদের আট দিনের সফরে নিউ অরলিন্স, ওয়াশিংটন এবং সান ফ্রান্সিসকো সফরে যাবেন।

গ্রাউন্ড জিরোতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের গর্ভনর জর্জ পাটাকি, ব্রিটিশ রাষ্ট্রদূত জেনারেল স্যার ফিলিপ থমাস এবং গ্রাউন্ড জিরোর নির্বাহী পরিচালক কেনেথ রিংলার।

ব্রিটিশ মেমোরিয়াল গার্ডেনে শত শত শুভানুধ্যায়ী তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তিনি একটি স্মৃতিফলকও উন্মোচন করেন।

বুধবার বুশের সঙ্গে নৈশভোজ শেষে তারা ওয়াশিংটন ত্যাগ করেন। তবে তারা ওয়াশিংটনে হোয়াইট হাউজে অবস্থান করেননি। ওয়াশিংটনে তিন দিনের সফরে প্রিন্স চার্লস ও ক্যামিলা পার্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।