গুয়ান্তানামো বে পরিদর্শণ প্রস্তাব বাতিল করেছে জাতিসংঘ
জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষকরা বলেছেন, গুয়ান্তানামো বে’র মার্কিন কারাগারে বন্দিদের সাথে সাক্ষাতের সুযোগ না দিলে তারা কারাগার পরিদর্শণের মার্কিন প্রস্তাব গ্রহণ করবেন না।
পর্যবেক্ষকরা বলেছেন, তারা সামান্য কিছু প্রতিবন্ধকতা মেনে নিলেও বন্দিদের ব্যক্তিগত সাক্ষাতকারের ওপর নিষেধাজ্ঞা মেনে নেবেন না।
প্রায় তিন বছর আগে জাতিসংঘ পেন্টাগনকে গুয়ান্তানামো বে বন্দি শিবির পরিদর্শণের প্রস্তাব দেয়।
কিউবার এই কারাগারে বর্তমানে প্রায় পাঁচশ’ বন্দি রয়েছে।
এক্ষেত্রে কেবল আন্তর্জাতিক রেডক্রস কমিটির ওই শিবিরে সরাসরি প্রবেশাধিকার রয়েছে।
এক বিবৃতিতে তিনজন পর্যবেক্ষক বলেছেন, তারা ওই প্রস্তাবনায় বন্দিদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাতের নিষেধাজ্ঞা মেনে নেবেন না। এটি কেবল সত্য উদ্ঘাটনে বাধা দেয় না, নিরপেক্ষ তদন্তের উদ্দেশ্যকেও ব্যহত করে।
তারা আরও বলেন, মাত্র একদিনের জন্য পরিদর্শণের সুযোগ দেওয়ায় তারা হতাশ। এদের মধ্যে দু’জন মানবাধিকার পর্যবেক্ষক তাদের সফর বাতিল করেছেন।
তারপরও মার্কিন সরকার তাদের প্রস্তাব মেনে নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মানবাধিকার কর্মীরা শিবিরের অবস্থা নিয়ে সমালোচনা করেছেন। সেখানে বেশ কিছু সংখ্যক বন্দী অনশন করছে।
২০০২ সালে প্রথম আফগানিস্তানের মার্কিন বন্দি শিবিরে জাতিসংঘ পরিদর্শণের অনুমতি চায়। তালেবানদের উৎখাতের কিছুদিন পরই বন্দি শিবিরটি প্রতিষ্ঠা করা হয়।
