২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের নতুন মন্ত্রিসভা গঠন করলেন কোইজুমি

জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি নেতৃস্থানীয় কনজারভেটিভ শিনজো আবিকে সরকারের প্রধান মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

মন্ত্রিসভায় আবির ভূমিকা তাকে প্রধানমন্ত্রী কোইজুমির উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হবে। কেননা, পার্লামেন্টের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে ২০০৬ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার যে ঘোষণা কোইজুমি দিয়েছেন, তার কার্যকর হলে আবিকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে।

প্রধানমন্ত্রী কোইজুমি প্রতিশ্রুত সময়ে পদত্যাগের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন।

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী তারো আসোকে নতুন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গত মাসের পার্লামেন্ট নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠতার প্রেক্ষিতে কোইজুমি তার মন্ত্রিসভায় পরিবর্তন আনলেন।