ইসরাইলকে আক্রমণ করার পরিকল্পনা ইরানের নেই
ইরান বলেছে, ইসরাইলের মানচিত্র মুছে ফেলার অর্থ দেশটিকে আক্রমণ করা নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল এবং কখনোই শক্তি ব্যবহার বা ব্যবহারের হুমকি প্রদর্শন করেনি।
প্রেসিডেন্ট আহমেদিনেজাদের মন্তব্যকে নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্ত পরিষদের বিবৃতিকে তেহরান বাতিল করে দিয়েছে।
শনিবার ইরানের টেলিভিশন চ্যানেলে প্রথমবারের মত মন্তব্যটি সম্প্রচার করে বলা হয়, ইসরাইল প্রতিক্রিয়াস্বরূপ ইরানের বিরুদ্ধে এটি করেছে।
শনিবার জাতিসংঘের বিবৃতির প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তারা ইসরাইলে আক্রমণ করবে না।
তবে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হুমকি বা ইসরাইলের শাসনামলের ‘অপরাধ’-এর জন্য জাতিসংঘ কখনোই সমালোচনা করেনি।
বুধবার তেহরানে জেরুজালেম ডে উপলক্ষে এক মিছিলে আহমেদিনেজাদ মন্তব্যটি করেছিলেন। তিনি তার বক্তব্যকে ইরানের বক্তব্য বলে উল্লেখ করেন।
ইরানের কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্টের মন্তব্য নতুন কিছু নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের স্লোগান থেকে এ উদ্ধৃতি আনা হয়েছে।
তারা এ সংকটের জন্য বিদেশি সংবাদমাধ্যমগুলোকে দায়ী করেন।
