ইসরাইল বিরোধী মন্তব্যে ইরানের প্রতি জাতিসংঘের নিন্দা
ইরানের প্রেসিডেন্ট মাহুমদ আহমেদিনেজাদের ইসরাইল বিরোধী মন্তব্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যাপক ইরানের প্রতি নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
আহমেদিনেজাদ ইসরাইলের মানচিত্র মুছে ফেলার আহ্বান জানান।
তার মন্তব্যে অন্যান্য দেশও তার কড়া সমালোচনা করেছে। জাতিসংঘের মহাসচিব কফি আনান কঠোর ভাষায় তার নিন্দা প্রকাশ করেছেন।
ইসরাইল এ মন্তব্যের প্রেক্ষিতে জাতিসংঘে অধিবেশন ডেকেছে।
এদিকে প্রেসিডেন্ট আহমেদিনেজাদ তার বক্তব্য থেকে এক চুলও না সরে রাজধানী তেহরানে একটি ইসরাইল বিরোধী মিছিলে অংশ নিয়ে তার বিরুদ্ধে সমালোচনাকে অবৈধ বলে উল্লেখ করেন।
নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ জাতিসংঘের বিবৃতিতে ঐক্যমত পোষণ করলেও রাশিয়া, চীন এবং আলজেরিয়ার রাষ্ট্রদূতরা ওই বিবৃতির সঙ্গে একমত হতে পারেননি।
জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যান গিলারম্যান নিন্দা প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
তেহরানে ফিলিস্তিনের সংগ্রামে একাত্মতা পোষণ করে প্রতি বছর জেরুজালেম ডে পালিত হয়ে থাকে। প্রায় দশ হাজার ইরানির বিক্ষোভে আহমেদিনেজাদ তার বক্তব্যকে ইরানিদের বক্তব্য বলে উল্লেখ করেন।
ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরাকাত এ ব্যাপারে কোন মন্তব্য করেন নি।
মিশর বলেছে, আহমেদিনেজাদের বক্তব্যের মধ্যে ইরান সরকারের দুর্বলতা প্রকাশ পায়। তুর্কি প্রেসিডেন্ট আহমেদিনেজাদকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।
এদিকে ভ্যাটিকান ইসরাইলের অস্তিত্ব নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্য করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
