২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সংকট আফ্রিকাকে অস্থিতিশীল করে তুলবে

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) শীর্ষ কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, ক্ষুধার্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় আফ্রিকা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 10:16 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ডব্লিউএফপি’র প্রধান জেমস মরিস জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে বলেন, সাব-সাহারা আফ্রিকায় অব্যাহত সশস্ত্র সংঘর্ষের কারণে ৪৩ মিলিয়ন লোকের মুখে আহার যুগিয়ে দেওয়ার জন্য ডব্লিউএফপি’র প্রচেষ্টা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জেম্স মরিস বলেন, খাদ্য ঘাটতির ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে সেখানকার অধিবাসীদের অভিবাসন সংখ্যা বাড়বে, যা প্রকারান্তরে গ্রামবাসী ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত করবে।

সরকারি প্রতিশ্রুতি পূরণের প্রচেষ্টার পাশাপাশি দারিদ্র নিরসনে বৃহত্তর প্রচেষ্টা না চালানোয় প্রধান খাদ্য কর্মকর্তা মরিস বিশ্ব নেতৃবৃন্দের সমালোচনা করেন।

আফ্রিকার খাদ্য সংকটের জন্য তিনি দারিদ্র, সংঘর্ষ, খরা এবং সরকারের শাসন ব্যাবস্থার সমস্যাকে দায়ী করেন।

১৯৯৫ সালে ডব্লিউএফপি আফ্রিকানদের মুখে যেভাবে দিনে দুইবার আহার তুলে দিতে পেরেছিল, তেমনিভাবে এখনও ৪৩ মিলিয়ন লোকের মুখে খাবার তুলে দিতে চেষ্টা চালাচ্ছেন।

মরিস বলেন, যদিও পঞ্চাশ শতাংশ দারিদ্র হ্রাসকে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার উপরের দিকে স্থান করে নেয়া সত্ত্বেও প্রতিবছর পৃথিবীর ৮৫২ মিলিয়ন লোক ক্ষুধার্ত হিসেবে তালিকাভূক্ত হয়।

তিনি বলেন, প্রতিকূল পরিবেশ সীমিত উৎস থেকে খাদ্য সংগ্রহ করতে গেলেই সেখানে অস্থিতিশীলতা দেখা দেবে।

তিনি আরও বলেন, আমরা শুধু সুদানে নয়, দশকের পর দশক ধরে মৌরতানিয়া, সেনেগালসহ অন্যান্য দেশগুলোতে এ সমস্যা দেখে আসছি। নাইজারে আদিবাসী ও গ্রামবাসীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেখানে খাদ্য সংকট অন্যতম একটি কারণ ছিল।

ক্ষুধার্তের বিপদ সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দকে আগেভাগেই সংকেত দিতে নতুন পদ্ধতি প্রতিষ্ঠা, খাদ্য সংকট মোকাবেলায় উন্নততর পরিকল্পনা এবং পর্যাপ্ত খাদ্য মজুদের দিকে অধিক মনোযোগ দেয়ার ব্যাপারে মরিস জাতিসংঘের প্রতি আহ্বান জানান।