২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কানপুরে ভবন ধসে ৫ জন নিহত

ভারতের কানপুরে ভবন ধসে কমপক্ষে ৫ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বুধবার কয়েক দফা রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ভবনটি ধসে পড়ে।

পুরানো ওই ভবনে বেশ কয়েকটি পরিবার বসবাস করত। বিধ্বস্ত ভবনে অনেকে আটকে থাকতে পারে বলে উদ্ধারকর্মীরা ধারণা করছে।

শহরটির শেষ সীমানায় অবস্থিত রোশান নগরে এ ঘটনা ঘটে।

পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মুকুল গোয়েল বলেন, অন্তত পাঁচজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে ভবনে আটকে থাকতে পারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।