গুজরাট দাঙ্গার ঘটনায় ১০৮ জনকে মুক্তি দিয়েছে ভারতের আদালত
ভারতের গুজরাটে ২০০২ সালে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় দু’জন মুসলমানকে হত্যা করার ঘটনায় শ’ খানেকেরও বেশি লোককে নিরপরাধ ঘোষণা করেছে ভারতের একটি আদালত।
বাড়িতে হামলা চালিয়ে পুলিশের উপস্থিতিতে দু’জনকে হত্যা করায় উত্তেজিত মুসলিম জনতা অযোধ্যা থেকে গোধরা শহরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী ট্রেন সবরমতি এক্সপ্রেসে হামলা চালালে ৬০ জন যাত্রী নিহত হয়।
ওই দাঙ্গায় এক হাজারেরও বেশি মুসলমান নিহত হয়। প্রায় ১১৩ জনকে হামলার জন্য দায়ী করা হলেও ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়। ওই ১০৮ জনকে প্রমাণের অভাবে বারোদা কোর্ট মুক্তি দিয়েছে।
আইনজীবীরা জানিয়েছেন, হত্যাকাণ্ড ঠেকাতে এবং পূর্ণ তদন্ত না করতে ব্যর্থ হওয়ায় কোর্ট পুলিশকে অভিযুক্ত করেছে।
দাঙ্গার জন্য গুজরাটে তৎকালীন বিজেপি সরকার ব্যাপক সমালোচিত হয়।
