২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় শিক্ষার্থীদের তৈরি উপগ্রহ মহাকাশে যাবে বৃহস্পতিবার

ইইউ-এর নয়টি দেশের দশটি বিশ্ববিদ্যালয়ের শ’ খানেক শিক্ষার্থীর তৈরি প্রথম উপগ্রহ রাশিয়ার প্লিসেটস্ক থেকে বৃহস্পতিবার উক্ষেপন করা হবে। এর ডিজাইনও তারা নিজেরাই তৈরি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 02:37 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

৫২ কেজির ক্ষুদ্র উপগ্রহটি স্টুডেন্ট স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড টেকনোলজি ইনিশিয়েটিভ (এসএসইটিআই) এক্সপ্রেসের প্রথম মিশন।

রাশিয়ার কসমোস ৩-এম রকেটের মাধ্যমে উপগ্রহটি মহাকাশে উৎক্ষেপন করা হবে।

২৭ অক্টোবর স্থানীয় সময় ১০টা ৫২ মিনিটে উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে বলে জানা গেছে।

শিক্ষার্থীর ওই দলের গ্রাহাম শারভিল ইউরোপের মহাকাশ সংস্থার সহযোগিতায় এ উপগ্রহ তৈরির কারণ হিসেবে বলেন, ছাত্ররা যে মানববাহী উপগ্রহ ডিজাইন ও তৈরি করতে পারে তা প্রমাণের জন্যই তারা এ পরিকল্পনা হাতে নিয়েছে।