২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে বৃষ্টিতে মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সপ্তাহব্যাপী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 11:47 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পূর্ব মিদনাপুরে ছয়জন, দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচজন এবং পশ্চিম মিদনাপুর ও হাওড়ায় একজন করে মারা গেছে।

বন্যার কারণে রাজ্যের ত্রিশ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুক্রবার উপদ্রুত অঞ্চল পরিদর্শণে যাবেন বলে জানা গেছে। সিপিআই(এম)-এর পলিট ব্যুরো সভায় অংশ নিতে বুদ্ধদেব এখন রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।