হারিরির হত্যাকারীদের গ্রেপ্তারে জাতিসংঘে খসড়া প্রস্তাবনা
সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জাতিসংঘে খসড়া প্রস্তবনায় বলা হয়েছে।
ওই প্রস্তাবনায় জাতিসংঘের তদন্তে সন্দেহভাজন ব্যক্তির সম্পত্তি জব্দ এবং বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে ফেব্রুয়ারিতে বৈরুতে বোমা হামলা চালিয়ে রফিক হারিরিকে হত্যার অভিযোগে সিরিয়ার কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি সিরিয়া অস্বীকার করেছে।
জাতিসংঘের খসড়ায় বলা হয়েছে, সিরিয়াকে অবশ্যই জাতিসংঘ তদন্ত কমিশন কর্তৃক সন্দেভাজন ওই কর্মকর্তাদের অথবা ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে নিঃর্শতভাবে কমিশনের তদন্তের অধীনে রাখতে হবে।
আরও বলা হয়েছে, জাতিসংঘের প্রধান তদন্তকর্তা ডেটলেভ মেহলিস ও তার দল তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞেসাবাদ করতে পারবে।
তদন্তে পূর্ণ সহযোগিতা না করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পরবর্তী যে কোন পদক্ষেপ নিতে পারবে, প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপও করতে পারে বলে ওই খসড়ায় উল্লেখ করা হলেও কি ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি। চীন এবং রাশিয়া এ প্রস্তাবনার বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মেহলিসের ১৫ সদস্য বিশিষ্ট দল প্রতিবেদন পেশ করার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এ প্রস্তাব দেয়।
লেবানন কর্তৃপক্ষ ইতোমধ্যে জাতিসংঘ কমিশনের সুপারিশে লেবাননের চার শীর্ষ জেনারেলকে এবং সিরিয়াপন্থী দলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
তবে এর আগে অপ্রকাশিত এক প্রতিবেদনের ভিত্তিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাই ও শ্যালক এ ঘটনার সঙ্গে জড়িত কি না সে সম্পর্কে মেহলিস কিছু জানাতে অস্বীকৃতি জানান।
সিরিয়া জাতিসংঘের তদন্তকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
