২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে বার্নেকের নাম ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে বেন বার্নেকের নাম ঘোষণা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 03:17 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বার্নেক (৫১) ২০০৬ সালের জানুয়ারিতে ফেডারেল রিজার্ভের বর্তমান চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যানের (৭৯) স্থলাভিষিক্ত হবেন।

প্রেসিডেন্ট বুশ চেয়ারম্যান পদে বার্নেকের নাম ঘোষণা করলেও চূড়ান্ত মনোনয়নের জন্য মার্কিন সিনেটের সমর্থনের প্রয়োজন হবে। মনোনয়ন চূড়ান্তভাবে অনুমোদন করতে বুশ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।

নাম ঘোষণাকালে বুশ বলেন, তিনি ফেডারেল রিজার্ভের একজন চমৎকার চেয়ারম্যান হতে পারবেন।

প্রিন্সটন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক বার্নেক বর্তমান বুশ সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা।