বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব প্রতিরোধ পরিকল্পনা নিয়ে কানাডায় স্বাস্থ্য মন্ত্রীদের সম্মেলন
বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব প্রতিরোধ পরিকল্পনা প্রণয়ন করতে বিশ্বের ত্রিশটিরও বেশি দেশের স্বাস্থ্য মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাগণ কানাডার রাজধানী অটোয়াতে এক সম্মেলনে অংশগ্রহণ নিয়েছেন।
সম্মেলনে অংশগ্রহণকারী সকল বক্তাই স্বীকার করেছেন, মরণঘাতী এইচ৫এন১ ভাইরাসের প্রাদুর্ভাব অনিবার্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ভাইরাসটির ছড়িয়ে পড়লে যে কৌশলগুলোর সহায়তায় তা মোকাবেলা করা হবে তা নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ইতোমধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে।
উন্নত দেশগুলো স্বভাবতই ভাইরাল বিরোধী ওষুধ মজুদ করে রাখতে সক্ষম, যা কিনা উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সম্ভব নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জং-উক লি বলেছেন, ভবিষ্যতে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব প্রতিরোধে লড়াই শুরু করতে কোন দেশই তার জাতীয় সীমান্ত খুলে দিতে প্রস্তুত নয়।
আর এ কারণেই কানাডায় আগত প্রতিনিধিগণ বার্ড ফ্লু প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ নিয়ে আশংকা প্রকাশ করছেন।
মেক্সিকোর মত কিছু দেশ দাবি প্রস্তাব দিয়েছে, উন্নত দেশে প্রস্তুতকৃত ১০ শতাংশ ভাইরালবিরোধী ওষুধ উন্নয়নশীল কোন দেশের কাছে হস্তান্তর করতে হবে।
স্বাগতিক কানাডার স্বাস্থ্য মন্ত্রী উজ্জাল ডোসাঞ্জ বলেছে, কোন দেশের মানুষ এ ভাইরাসের কারণে মরতে শুরু করলে সংশ্লিষ্ট দেশকে কোন ওষুধের মেধাস্বত্ত্ব ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা যাবে না।
ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদন নিয়েও সম্মেলনে আলোচনা হবে। অনেক বিশেষজ্ঞ বলেছেন, ভ্যাকসিন উৎপাদন করতেও ছয়মাস সময় লেগে যেতে পারে।
কিছু দেশ প্রস্তাব করেছে, মজুদ বৃদ্ধি ও দাম কমাতে উন্নয়ন দেশগুলোকে ঔষধ উৎপাদন করার অনুমতি দিতে হবে।
